বন্ধুর বিয়েতে সয়াবিন তেল উপহার, ছবি ভাইরাল

০৭ মে ২০২২, ১০:১০ PM

© সংগৃহীত

কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠানে বরকে তার বন্ধুরা উপহার দিয়েছেন পাঁচ লিটারের একটি সয়াবিন তেলের বোতল।

আজ শনিবার দুপুরে কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা।

এ ঘটনার কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বরের বন্ধু আমিনুল ইসলাম সজীব সাংবাদিকদের বলেন, শরিফুলের বিয়ে হয়েছে এক মাস আগে। তখন কোনো আনুষ্ঠানিকতা হয়নি৷ শনিবার বর-কনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দুই পরিবার।

“আমাদের বন্ধুদেরও দাওয়াত করে শরিফুল। আমরা ভাবছিলাম উপহার হিসেবে কী নেওয়া যায় বিয়েতে। এরপর আমাদের চিন্তা এলো তেলের এখন লাগামছাড়া দাম। আমরা উপহারের দামে তেলের বোতল দেব। তাই আমরা এমন সিদ্ধান্ত নেই।”

বর শরিফুল ইসলাম বলেন, “তেলের অতিরিক্ত দামের কারণে মধ্য ও নিম্নবিত্তরা দিশেহারা। কেউ এর প্রতিবাদও করতে পারছে না। বন্ধুদের এমন উপহারে আমি খুশি হয়েছি।”

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence