শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠিত

০৬ মে ২০২২, ০৮:৫৩ PM
পুনর্মিলনী অনুষ্ঠান

পুনর্মিলনী অনুষ্ঠান © টিডিসি ফটো

শাহীন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মে) ফেনীর আমেনা সিরাজ কনভেনশন হলে শাহীন স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শাহীন স্কুল এন্ড কলেজ পুনর্মিলনী-২০২২ আয়োজক কমিটির মিডিয়া প্রধান ফররুখ মাহমুদ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মিলন মেলায় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্কুলের যে সকল শিক্ষক-শিক্ষার্থী মারা গেছেন তাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়। বিকেলে জমকালো অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল- দৈনিক মানবজমিন, দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক ফেনীর সময়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে শাহীন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত এসএসসি'র ২৬টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence