সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

০১ মে ২০২২, ০৯:৪৮ AM
নিহত মোসাদ্দেক হোসেন শিমুল

নিহত মোসাদ্দেক হোসেন শিমুল © সংগৃহীত

জয়পুরহাটে মোটারসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের ‍মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আর হয়েছেন আরও একজন। শনিবার (৩০ এপ্রিল) রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ওই শিক্ষার্থীর নাম মোসাদ্দেক হোসেন শিমুল (১৮)।  জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কুদ্দুস ফকিরের ছেলে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গুরুত আহত তরুণের নাম আহত শা শান্ত হোসেন (২০) সে নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। তিনি জাহান জানান, রাতে শিমুল ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় গেলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিসিএস ক্যাডার সেই দুই ভাইয়ের দোকানের মিষ্টি চান প্রধানমন্ত্রী

ওই মোটরসাইকেলে থাকা শান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬