এডিসি হারুনের প্রত্যাহার চায় শিক্ষার্থীরা

১৯ এপ্রিল ২০২২, ১২:৩৮ PM
বামে এডিসি হারুন, ডানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি

বামে এডিসি হারুন, ডানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি © টিডিসি ফটো

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের প্রত্যাহার দাবি করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ- এডিসি হারুন অর রশিদ ঢাকা কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিয়েছেন। এডিসি হারুন অর রশিদকে দ্রুত প্রত্যাহার করা না শিক্ষার্থীরা সড়ক ছাড়বেন না বলেও জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) শিক্ষার্থীদের ওপর গুলির প্রতিবাদে নীলক্ষেত ও সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে থাকে ঢাকা কলেজসহ সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থী আবির হাসান রিপন জানান, এডিসি হারুন অর রশিদ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট করছেন। তিনি নিউ মার্কেটের ব্যবসায়ীদের খুশি করতে এমনটি করেছেন। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থী জুবায়ের হোসেন জানান, আমার ভাইদের ওপর চালানো প্রতিটা বুলেটের জবাব ঠিকভাবে দেবে সাত কলেজ পরিবার। দ্রুত সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা হামলাকারী পুলিশের প্রত্যাহার চাই।

আরও পড়ুন : ফের রণক্ষেত্র নিউমার্কেট এলাকা

গতকাল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ব্যবসায়ীরা। শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্টফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence