রাবি অধ্যাপক তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বহাল

০৫ এপ্রিল ২০২২, ০৯:৩১ AM
রাবি অধ্যাপক আবু তাহের

রাবি অধ্যাপক আবু তাহের © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বহাল রাখা হয়েছে। একই সঙ্গে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখার ঘোষণা দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

ফাঁসির আসামিরা হলেন- ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম। যাবজ্জীবনের আসামিরা হলেন- নাজমুল আলম ও নাজমুল আলমের সম্বন্ধী আব্দুস সালাম।

এর আগে, গত ১৬ মার্চ শুনানি শেষে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ওই শিক্ষকের হত্যার ঘটনায় করা মামলাটি রায়ের জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন আপিল বিভাগ। মামলায় আদালতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনাক্ষে রেল বিশ্বজিৎ দেবনাথ রাষ্ট্রপছিলেন। আর আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট এস এম শাহজাহান।

আরও পড়ুন- যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তির ফল

২০১৩ সালের ২১ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল ও অন্য দুজনের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন হাইকোর্ট। আসামিরা এ রায়ের বিরুদ্ধে আপিল করেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক ড. এস তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে সানজিদ আলভি আহমেদ মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ২০০৮ সালের ২২ মে ওই মামলায় রাজশাহীর দ্রুত বিচার আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে খালাস দেন। পরে হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্য দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬