৯৯৯-এ ফোন পেয়ে তালা ভাঙল পুলিশ, পরীক্ষায় অংশ নিলেন মেডিকেল পরীক্ষার্থী

০১ এপ্রিল ২০২২, ০২:৪৪ PM
হোটেলের ভাঙ্গা তালা

হোটেলের ভাঙ্গা তালা © সংগৃহীত

৯৯৯ থেকে ফোন পেয়ে দিনাজপুরে একটি আবাসিক হোটেলে আটকা পড়া শিক্ষার্থীকে তালা ভেঙে উদ্ধার করে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে পুলিশ। আজ ১লা এপ্রিল শুক্রবার সকালে দিনাজপুর শহরের মালদহপট্রি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে ।

পরীক্ষার্থীর নাম আরিফাতুজ্জামান। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে থেকে তিনি এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেন। তার রোল নং ২৩০০০৯২। আরিফাতুজ্জামানে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান, সকাল পৌনে ১০টার দিকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী আবাসিক হোটেলে আটকা পড়েছেন বলে জানানো হয়। খবর পেয়ে ওই আবাসিক হোটেলের তালা ভেঙে মোটরসাইকেলে করে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে পৌঁছে দেই। মেয়েটি সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অংশের সমাধান

এ ব্যাপারে হোটেলের ম্যানেজার আল আমিন রহমান বলেন, অসুস্থতার কারণে রাতে ডিউটিরত হোটেল বয়কে ছুটি দিয়েছিলাম। আমিও মোবাইল সাইল্যান্ট করে ঘুমিয়ে ছিলাম তাই এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জানতে চাইলে পরীক্ষার্থী আরিফাতুজ্জামানের সঙ্গে আসা ভাই আব্দুর রফিক জানান,বৃহস্পতিবার বিকেলে তারা দিনাজপুর শহরের মালদহপট্রি গ্রাইন্ড পূর্ভভবা আবাসিকক হোটেলের ৫ম তলায় ডি-১ কক্ষে উঠেন। সকাল সাড়ে ৮ টার সময় হোটেল থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বের হতে গিয়ে দেখেন প্রধান গেটে তালা মারা। এরপর হোটেলে কাউকে না পেয়ে ম্যানেজারের নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভি করেননি। ফলে ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চাইলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। পুলিশের সহযোগিতা না পেলে আজ আমার বোন পরীক্ষা দিতে পারতনা।

নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
  • ১০ আগস্ট ২০২৬
দারিদ্র্যকে হারিয়ে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেল কৃষককন্যা প…
  • ১০ আগস্ট ২০২৬
চীনে ১৫০ বছরের রেকর্ড বৃষ্টিপাত, প্রাণহানি এড়াতে নিরাপদে সর…
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রতিবাদ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলো…
  • ১০ আগস্ট ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন …
  • ১০ আগস্ট ২০২৬