পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

৩১ মার্চ ২০২২, ০৬:৪৩ PM
পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু © টিডিসি ফটো

সিলেটে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম জুনাইদ আহমদ (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র। নিহত জুনাইদ নেত্রকোনা জেলার বরুনা গ্রামের মো. নিয়ামুল কবীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ জন শিক্ষার্থীর একটি দল সাদা পাথর বেড়াতে আসেন। পরে তারা সাদা পাথর পর্যটন স্পটে গিয়ে গোসল করতে নামলে প্রচন্ড স্রোতে পানির নিচে তলিয়ে যান জুনাইদ। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে বিকাল ৪টায় তার লাশের সন্ধান পান এবং লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: গুচ্ছে ‘সেকেন্ড টাইম’ চায় না দুই বিশ্ববিদ্যালয়

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬