আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন ডিজি ঢাবি অধ্যাপক হাকিম আরিফ

২৮ মার্চ ২০২২, ০৯:১৪ PM
হাকিম আরিফ

হাকিম আরিফ © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান হাকিম আরিফকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৮ মার্চ) অধ্যাপক হাকিম আরিফকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অন্তির্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর মহাপরিচালক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক হাকিম আরিফকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬