জমিতে সেচের পানির জন্য জীবন দিলো দুই কৃষক

২৬ মার্চ ২০২২, ০৫:০২ PM
 নিহত রবি মার্ডি

নিহত রবি মার্ডি © সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে সেচের পানি না পেয়ে অভিমানে বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ব্যক্তির নাম রবি মার্ডি (২৭)। এর আগে গত বৃহস্পতিবার একই কারণে কীটনাশক খেয়ে তার চাচাতো ভাই অভিনাথ মার্ডি (৩০) মারা যান।

শুক্রবার দিবাগত রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

রবি মার্ডি জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা নিমঘুটু এলাকার গয়ানাথ মার্ডির ছেলে।

জানা গেছে, ধানখেতে পানি না পেয়ে ক্ষোভে গত ২৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বিষপান করেন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কৃষক রবি মার্ডি ও তার চাচাতো ভাই অভিনাথ মার্ডি (৩০)। ওই দিন রাতেই নিজ বাড়িতে মারা যান অভিনাথ। নিহত অভিনাথ মার্ডি নিমঘুটু গ্রামের বাবু চাঁদ মার্ডির ছেলে। গুরুতর অসুস্থ রবিকে হাসপাতালে নেওয়া হলে গতকাল রাতে তিনিও মারা যান।

আরও পড়ুন: মেডিকেল টেকনোলজিতে পড়ে আপেল চাষ করছে প্রণব

পরিবার ও স্থানীয়রা জানান, দেওপাড়ার ঈশ্বরীপুর ব্লকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের সেচের আওতায় ধানচাষ করেন কৃষক অভিনাথ ও রবি। চলমান খরায় তাদের ধানক্ষেত ফেটে চৌচির।

কিন্তু গভীর নলকূপের অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেচের পানি দিতে তালবাহানা করছিলেন। সিরিয়ালের নামে প্রায় দুই সপ্তাহ ধরে তাদের ঘুরাচ্ছিলেন। ওই গভীর নলকূপে সেচ ক্ষমতার অতিরিক্ত জমিতে ধানচাষ হওয়ায় ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন চাষিরা।

খেতের ফসল রক্ষায় ২৩ মার্চ ফের অপারেটরের কাছে যান অভিনাথ ও রবি। কিন্তু অপারেটর আবারও সিরিয়ালের নামে তাদের ফিরিয়ে দেন। ক্ষোভে সেখানেই বিষপান করেন দুই কৃষক। পরে তাদের ভ্যানে তুলে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি ফিরে গিয়ে রাতে মারা যান অভিনাথ।

এ ঘটনায় শুক্রবার বিকেলে সেচ নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্ত সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চালাচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
close