বাড়ির উঠানে গাঁজা চাষ, দুধ ঢেলে করতো পরিচর্যা

২৪ মার্চ ২০২২, ০৯:৫৭ PM
আটক দুই ভাই

আটক দুই ভাই © সংগৃহীত

দুই চাচাতো ভাই মিলে বাড়ি উঠানে চারটি গাঁজার গাছ তারা লাগিয়েছেন। পানির পরিবর্তে দুধ ঢেলে গাছগুলোর পরিচর্যা করতেন। গাছগুলো বড় হতেই খবর পেয়ে বাড়িতে হানা দিল পুলিশ। শেষ পর্যন্ত রক্ষা হলোনা গাছগুলোর।

বুধবার (২৩ মার্চ) রাতে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে উপজেলার ডুমাইন ইউনিয়নের সিধলাজুড়ি গ্রামের জয়দেব কুমার রায় (৬০) এবং তার চাচাতো ভাই রাম প্রসাদ (২৮) কে গ্রেফতার করেন পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পাবিপ্রবির বিদায়ী ভিসির নামে ৫০ কোটি টাকার মানহানি মামলা

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার ডুমাইন ইউনিয়নের সিধলাজুরি গ্রামে বুধবার সন্ধ্যার পর অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ওই গ্রামের জয়দেব কুমার রায়ের বাড়িতে চারটি গাঁজা গাছ রয়েছে। এ ঘটনায় জয়দেবকে গ্রেপ্তার করা হয়। আর জয়দেবের সঙ্গে তার চাচাতো ভাই রাম প্রসাদ ওই গাছগুলোর পরিচর্যা করতেন। সে কারণে তাকেও গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

ট্যাগ: আটক
হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
close