গ্যাসের দাম: এক চুলা ৯৯০ ও দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ

২৩ মার্চ ২০২২, ১২:৫৮ PM
গ্যাসের চুলার দাম

গ্যাসের চুলার দাম © সংগৃহীত

আবাসিক খাতে গ্যাসের এক চুলার মাসিক বিল ৯৯০ টাকা ও দুই চলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। আজ বুধবার (২৩ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করা হয়।

আবাসিক খাতে গ্যাসের মূল্য ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করে দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এর পরিপ্রেক্ষিতে চারদিনের গণশুনানি আহ্বান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কোম্পানিটির পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি। অন্যদিকে মিটারবিহীন ২ চুলার জন্য মাসিক বিল ২ হাজার ১০০ টাকা ও ১ চুলার জন্য ২ হাজার টাকা প্রস্তাব করে তিতাস। এ প্রস্তাবের বিপরীতে মিটারবিহীন ১ চুলার জন্য ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা ও দুই চুলার জন্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা সুপারিশ করা হয়।

ট্যাগ: গ্যাস
গ্যাস ও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে ভারত 
  • ০১ মে ২০২৬
‘দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি তৎপর’
  • ০১ মে ২০২৬
দেশ-বিদেশে কর্মরত শ্রমজীবীদের কৃতজ্ঞতা জানালেন নাহিদ
  • ০১ মে ২০২৬
খেলায় কর্তৃপক্ষের পক্ষপাত, ক্ষুদে শিক্ষার্থীরা বিচার চাইল শ…
  • ০১ মে ২০২৬
হামের টিকা নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন…
  • ০১ মে ২০২৬
জামায়াত মালিক-শ্রমিকদের মধ্যে সংঘাত নয়, সৌহার্দ্যপূর্ণ সম…
  • ০১ মে ২০২৬