সাকিবের মা, শাশুড়ি ও তিন সন্তান হাসপাতালে

২১ মার্চ ২০২২, ০৭:৫৮ AM
সাকিব আল হাসানের মা ও স্ত্রীসহ তিন সন্তান

সাকিব আল হাসানের মা ও স্ত্রীসহ তিন সন্তান © সংগৃহীত

টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে তার দুই মেয়ে ও ছেলেকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ক্যান্সার আক্রান্ত সাকিবের শাশুড়ি সম্মিলিত সামরিক হাতপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছে।

এ অবস্থায় দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলায় ব্যস্ত সাকিব দেশে ফেরার কথা ভাবছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, সাকিবের পাশে আছে বিসিবি। তিনি প্রয়োজন মনে করলে দেশে ফিরবেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

হাবিবুল বাশার বলেন, ‘সাকিব এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সে নিয়মিত তার পরিবারের সদস্যদের খবর রাখছে। পুরোটাই নির্ভর করছে পরিস্থতির ওপর। সাকিব যদি প্রয়োজন মনে করে, দেশে চলে যাবে। হয়তো সোমবার এ ব্যাপারে বলা সম্ভব হবে।’

আরো পড়ুন: সহজ জয়ে সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার

জানা গেছে, আগে থেকেই হৃদরোগে আক্রান্ত সাকিবের মা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি শারীরিক অবস্থা।

এ ছাড়া সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও দ্বিতীয় কন্যা ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অউব্রি ঠান্ডা জ্বরে আক্রান্ত। তিনজনই দাদির সঙ্গে এভারকেয়ার হাসপাতালে রয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। তবে ক্যান্সারে আক্রান্ত শাশুড়ির শারীরিক অবস্থা ভালো নয়।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9