লাইন নয়, বিশেষ কার্ডে মিলবে টিসিবির পণ্য

১৪ মার্চ ২০২২, ০১:৪২ PM
টিসিবির পণ্য বিক্রির লাইন

টিসিবির পণ্য বিক্রির লাইন © ফাইল ফটো

পণ্য বিক্রির প্রক্রিয়াতে পরিবর্তন আনছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগে যে কেউ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারতো।

তবে নতুন নিয়মে এখন থেকে শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য পাওয়া যাবে না। এখন থেকে বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য সংগ্রহ করতে হবে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) যুগ্মসচিব মো. মনজুর আলম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রমজান ও ঈদ উপলক্ষে এক কোটি হতদরিদ্র পরিবারকে বিশেষ কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে টিসিবির পণ্যসেবা দেওয়া হবে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : কাল থেকে মেডিকেলের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

আগামীতেও কার্ডসেবা অব্যাহত থাকবে কিনা প্রশ্নে তিনি জানান, আপাতত এই সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যৎ নিয়ে আগেই কিছু বলা যাচ্ছে না।

জানা গেছে, প্রথম পর্যায়ে কার্ডধারীরা দুই কেজি করে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল পাবেন। দ্বিতীয় পর্যায় রমজান মাসের আগেই ছোলা যোগ হবে। তাতে ভোক্তারা এই পণ্যগুলো কিনতে পারবেন।

আসিফসহ সমন্বয়কদের বিরুদ্ধে মামলাচেষ্টা, যা বললেন নাহিদ
  • ১৩ মার্চ ২০২৬
ট্রেইনি অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ মার্চ ২০২৬
মালদ্বীপে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ৫ শ্রমিকের মৃত্…
  • ১৩ মার্চ ২০২৬
মৎস্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪, আবেদন শেষ ১৫ ম…
  • ১৩ মার্চ ২০২৬
রামগঞ্জে বোরো ধানের চারা পানি সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জুলাই ঐক্যের
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081