আটকে পড়া জাহাজের সবাই এখন নিরাপদ জায়গায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

০৩ মার্চ ২০২২, ০৯:০৫ PM
আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকরা।

আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিকরা। © সংগৃহীত

ইউক্রেনে আটকে পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের সকল নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে, তারা এখন নিরাপদ জায়গায় অবস্থান করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় পোল্যান্ডের রাষ্ট্রদূত সুলতানা লায়লার বরাত দিয়ে এ খবর জানান তিনি।

আরও পড়ুন: বইমেলার ওয়েবসাইট চালু, থাকছে ভার্চ্যুয়াল ভ্রমণের সুযোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও জানিয়েছেন, ২৮ জন ক্রু সবাই নিরাপদে আছেন। তারা উদ্ধার হওয়া নিহত ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের লাশ বহন করছেন। আমরা হাদিসুরের লাশসহ সকলকেই দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবো। এ সময় পোল্যান্ডে হাদিসুরের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেষে প্রতিমন্ত্রী বলেন, সর্বশেষ খবর হলো ওই জাহাজের সকল নাবিক জাহাজ ছেড়ে এখন নিরাপদে আছেন। পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তারা সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুন: ইউক্রেনে বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী

উল্লেখ্য, এর  আগে বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ’বাংলার সমৃদ্ধি' নামক একটি জাহাজ। এতে ওই জাহাজের নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬