ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ছাত্রীর মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীতে ছাদ থেকে পড়ে গিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে আসা এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তুরাগের কালিয়ারটেক এলাকার কবরস্থান রোডের ৪৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মাকসুদা। তিনি কুমিল্লার বরুরা উপজেলার রহিমপুর চৌধুরী বাড়ি এলাকার মাহবুব চৌধুরীর মেয়ে। মাকসুদা স্থানীয় ডিগ্রি কলেজে ১ম বর্ষ পরীক্ষা দিয়েছেন। তবে ভার্সিটি কোচিংয়ের জন্য কালিয়ারটেকের ওই বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির পাঁচতলায় চারজনের মেসে থাকতেন মাকসুদা। বেলা সাড়ে এগারোটার দিকে বাসার ছাদ থেকে কিছু একটা নিচে পড়ার শব্দহয়। বাড়ির মালিক ও অন্যরা এসে দেখেন মাকসুদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: মন্ত্রণালয় বলছে তদন্ত করতে আর ইউজিসি দিচ্ছে পুরস্কার!

বাড়ির মালিক মো. গাজী মিয়া বলেন, তিন মাস আগে ইব্রাহিম নামে মাকসুদার এক বন্ধু তাকে মেসে উঠায়। মাঝখানে একমাস সে বাসায় ছিল না। চলতি মাসে আবার মেসে ফিরে আসে। তবে মাকসুদা কীভাবে ছাদ থেকে পড়ে গেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

মাকসুদার বন্ধু ইব্রাহীম জানান, তিনি কামারপাড়ার আইইউবিএটি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ভার্সিটির সামনে তার একটি দোকান আছে। তিনমাস আগে একটি কাজে মাকসুদা সেই দোকানে যান। তখনই তাদের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ইব্রাহীমের দাবি, মাকসুদা তাকে বিয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন: বাবা-ছেলেসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে।

আইভীর জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’
  • ১০ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পরিদর্শন করলেন গণশিক্ষা …
  • ১০ মে ২০২৬
এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১০ মে ২০২৬
শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাদ্রাসা অধিদপ্তর
  • ১০ মে ২০২৬
২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক বাবা-ছেলে
  • ১০ মে ২০২৬
তিতুমীর কলেজে আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9