টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র সাকিবুলের

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ PM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে সাকিবুল ইসলাম শিলন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ নামক স্থানে ইজিবাইকের (ব্যাটারিচালিত যান) ধাক্কায় তার মৃত্যু হয়।

সাকিবুল ইসলাম শিলন গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের রাহাতুল ইসলামের ছেলে। সে হাড়াভাঙ্গা এইচকেএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: সশরীরে ক্লাসে ফেরার দাবি চীনে অধ্যয়নরত ৫ হাজার শিক্ষার্থীর

নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ জানান, স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে টিকা নিতে গাংনী পৌরসভায় যাওয়া হয়। টিকা নিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার সময় পেছন থেকে দ্রুত গতির অপর একটি ইজিবাইক ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান শিলন। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইন কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬