৬২ বছর বয়সে বিয়ে করলেন ৫৪ বছরের প্রেমিকাকে

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৭ PM
বর আশরাফ ও কনে বানু

বর আশরাফ ও কনে বানু © সংগৃহীত

আশরাফ ‍আলী অবিবাহিত ছিলেন। অবশেষে ৬২ বছর বয়সে ফুটলো তার বিয়ের ফুল। বিয়ে করেছেন ৫৪ বছর বয়সী বানু বেগমকে। মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হলো তাদের। একহাজার মানুষ খেয়েছেন বিয়েতে। দেনমোহর ছিলো এক লাখ টাকা।

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ‍ইউনিয়নের সোনাহার গ্রামের আশ্রয়ণ প্রকল্পে থাকেন তারা। সেখানেই তাদের বিয়ে হয়েছে। বানু বেগমের ঘরে ‍এক কন্যাসন্তান থাকলেও আশরাফ ‍আলী ছিলেন অবিবাহিত। জমিজমা না থাকায় মানুষের কাছে চেয়েচিন্তে জীবিকা নির্বাহ করা আশরাফের সংসার পাতা হয়নি।

কন্যার বিয়ে হওয়ার পর থেকে তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন বানু। এই অবস্থাতে গত কয়েক মাস ধরে আশরাফ আলী ও বানু বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অতঃপর তারা বিয়ে করেন।

আরও পড়ুন: প্রজ্ঞাপন জারি: প্রাথমিক বিদ্যালয় খুলছে ২ মার্চ

এ বিয়ের আয়োজন ঘিরে স্থানীয় মানুষের কৌতূহল-উদ্দীপনার কমতি ছিল না। চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু বলেন আশ্রয়ণের বাসিন্দা ও আশপাশের গ্রামের কয়েক শ লোক অংশ নেন বিয়ের আয়োজনে। এক লাখ এক টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পন্ন হয়। বর নগদ ৫০ হাজার টাকা দেনমোহর কনেকে পরিশোধও করে দেন বিয়ের আসরে।

তিনি বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। এ অবস্থায় তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। ‍এর মধ্যে ‍তাদের দুই জনের প্রেমের সম্পর্ক গড়ে ‍উঠলে অবশেষে পরিবারের সম্মতিতে শনিবার রাতে খুব ঘটা করেই বিয়ে সম্পন্ন হয়। ‍এমন ‍আয়োজন এলাকাবাসীকে কৌতূহলী করে তোলেন। ফলে অনেক লোক এসে ভিড় জমান বিয়ে বাড়িতে।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬