মোবাইলে কথা বলতে বলতে শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দিলেন নার্স

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩০ PM
আদিবা বিনতে আজিজ

আদিবা বিনতে আজিজ © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে এক শিক্ষার্থীকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মদন উপজেলা হাসপাতালে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের।

মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিক্ষার্থী আদিবা বিনতে আজিজ (১৪)। সে পৌরসভার মাহমুদপুর গ্রামের আজিজুল হকের মেয়ে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে মদন হাসপাতালে টিকা দিতে যান। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজকে পরপর ৪ ডোজ ভ্যাকসিন দিয়ে দেন। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি রাখা হয়। খবর পেয়ে শিক্ষার্থীর মা ও স্বজনরা হাসপাতালে আসার আগেই অভিযুক্ত নার্সকে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বাংলাদেশের যে মেডিকেলে অমুসলিমদেরও হিজাব বাধ্যতামূলক

শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়েকে পর পর চার ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে তিনি সঠিক তথ্য দেননি। আমি আমার মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।

দায়িত্বে থাকা ডাক্তার রিফাত সাঈদ বলেন, কোন নার্স শিক্ষার্থীকে ৪ ডোজ ভ্যাকসিন দিয়েছেন তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনদের সাথে কথা হয়েছে। কোনাে রকম খারাপ আচরণ করা হয়নি বলে তিনি জানান।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনদের সঙ্গে আমি কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সব নার্সকে সর্তক করেছি।

জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬