সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

১৮ জানুয়ারি ২০২২, ০৬:২৮ PM
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ক্লাস চালু রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। তবে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে অনলাইন ক্লাস চালু করা হবে। যদি এমন হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ক্লাস চালু রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাশ নেওয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।

দীপু মনি জানান, কারিগরি শিক্ষা সব প্রতিষ্ঠানে রাখার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। এটা করা হবে। উপজেলা পর্যায়ে হাইস্কুল ও কলেজগুলোতে নিয়োগ প্রক্রিয়ার কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: তসলিমা নাসরিকে মৃত ঘোষণা ফেসবুক কর্তৃপক্ষের

শিক্ষামন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৮৫ লাখকে টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।

আন্তর্জাতিক যুব উৎসবে অংশ নিতে টানা চতুর্থবারের মতো রাশিয়া …
  • ১৬ আগস্ট ২০২৬
দেড় ঘণ্টা রুমে আটকে স্টাফদের নিয়ে শিক্ষার্থীকে হেনস্তা প্রভ…
  • ১৬ আগস্ট ২০২৬
বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠনে দক্ষ শিক্ষক নিয়োগ ও শিক্ষিত বেকার…
  • ১৬ আগস্ট ২০২৬
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ২ নারী কারাগারে
  • ১৬ আগস্ট ২০২৬
বদলির জন্য শূন্য পদের তথ্য দেখাবে কবে, জানাল মাউশি
  • ১৬ আগস্ট ২০২৬
এমবিএ প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের গ্লাসগো ইউনি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage