টিকা নিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৭ জানুয়ারি ২০২২, ০৪:০৬ PM
দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা © ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় হুমায়ূন আহমেদ (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার শাল্টি মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হুমায়ূন আহমেদ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হুমায়ূন আহমেদ টিকা দেওয়ার জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। শাল্টি মুরাদপুর স্থানে পৌঁছালে বালুবোঝাই ট্রাক্টর অটোরিকশাকে ধাক্কা দেয়। 

আরও পড়ুনঃ ভর্তির আগেই সেশনজটে গুচ্ছের শিক্ষার্থীরা

এ সময় শিক্ষার্থীরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে হুমায়ূন মারা যায়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো দাবি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬