অনলাইন নিউজ পোর্টাল প্রকাশে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

০৫ জানুয়ারি ২০২২, ০৪:৪৮ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় © ফাইল ছবি

অনলাইন নিউজ পোর্টাল প্রকাশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করেছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নিবন্ধন ছাড়া পরিচালিত নিউজ পোর্টালে প্রকাশিত নিউজে যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।

আরও পড়ুন: অর্থাভাবে পড়ালেখা অনিশ্চিত গোল্ডেন পাওয়া দুই ভাইয়ের

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) থেকে ডোমেইন গ্রহণ করে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করছেন।

এতে অধিকাংশ ক্ষেত্রে ভুল, অসত্য ও ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: অহেতুক অর্থের পেছনে না ঘুরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

উল্লেখ্য, ২৬২টি নিউজ পোর্টাল ও দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেয় সরকার। এর মধ্যে গত বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণ।

সর্বশেষ গত বছর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। নিউজ পোর্টাল ও দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণ মিলিয়ে মোট ২৬২টি পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬