‘দলীয় ক্যাডাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন’

২৫ ডিসেম্বর ২০২১, ০৩:০৪ PM
বক্তব্য রাখছেন অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী

বক্তব্য রাখছেন অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ করা হচ্ছে। দলের ক্যাডারদের মধ্য থেকেই এখন উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ ডিসেম্ব) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চার যুগপূর্তী উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও গণমাধ্যমের সংকট: উত্তরণের উপায়’ শীর্ষকআলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার সিঁড়ি ঢাবি শিক্ষক সমিতি

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে। এই অবস্থার পেছনে আইনজীবী, ডাক্তার, সাংবাদিক সবারই অংশীদারত্ব আছে। সমাজের বড় একটি অংশ সবসময় ফ্যাসিবাদীদের সমর্থন দিয়ে থাকে। আজকে দেশের বুদ্ধিজীবীরা কোথায়? তারা তো দালালির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান হয়েছে। ফ্যাসিবাদকে কর্তৃত্ববাদ বলা ঠিক হবে না। এটি একটি নিকৃষ্ট ফ্যাসিবাদ। ক্লাসিক্যাল ফ্যাসিবাদে কোনো গোপনীয়তা নেই। তবে এই ফ্যাসিব্যাদে গোপনীয়তা আছে। আইন-আদালতকে ব্যবহার করে দমন-পীড়ন করার মতো উদাহরণ আমরা এই ফ্যাসিবাদে দেখতে পেলাম।

আরও পড়ুন: পরিচয়হীন ৩০ জনকে গণকবরে দাফন

তিনি আরও বলেন, ইউরোপবাসী দেখতে পেয়েছিল, তাদের গণতন্ত্র নেই, তারা নির্যাতিত। তখনই রেনেসাঁর আন্দোলনের সূচনা হয়। লুই রাজাদের অত্যাচারের কাহিনী ইতিহাসে রচিত আছে। চতুর্দশ লুই বলেছিলেন, আমিই রাজা, আমিই রাষ্ট্র৷ আজকে আমাদের দেশেও সেই অবস্থা। একজন শাসকের কথা ছাড়া আজকে দেশে গাছের একটা পাতাও নড়ে না। আজ একজন প্রতিমন্ত্রী এত কথা বলেন। এসব কি শুধুই তার মুখের কথা?

তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা
  • ০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় রদবদল
  • ০৪ মার্চ ২০২৬
১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির
  • ০৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হবে, জানালেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৪ মার্চ ২০২৬
একযোগে ১০ এসপিকে বদলি
  • ০৪ মার্চ ২০২৬
বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফ…
  • ০৪ মার্চ ২০২৬