‘আমার দাদারে এনে দাও, আমি কার লগে খেলমু’

২৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৫ AM
নিহত শিক্ষার্থীর ছোট ভাই প্রত্যয়

নিহত শিক্ষার্থীর ছোট ভাই প্রত্যয় © সংগৃহীত

‘‘ঠাকুর তুমি আমার দাদারে কই লইয়া গেলা। তোমরা আমার দাদারে এনে দাও। দাদায় কই, আমি কার লগে খেলমু। আর আমি দাদার লগে মোবাইল নিয়া খেলতে পারমু না। মোর দাদার লগে মোরে ক্যানো নেওনি। মুই দাদারে ছাড়া বাঁচমু না।’’

সুগন্ধা নদীতে লঞ্চে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত স্বপ্নীল হাওলাদার (১৪)-এর ৮ বছরের ছোট ভাই প্রত্যয় হাওলাদারের কান্নাজড়িত কণ্ঠে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস। তাদের বাড়ি বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে স্বপ্নীল হাওলাদারের মরদেহ তাঁর নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। স্বপ্নীল ঢাকার উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা সঞ্জীব হাওলাদার ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। আর মা লক্ষ্মী রানী গৃহিণী।

আরও পড়ুন: সুগন্ধার বাতাসে লাশ পোড়া গন্ধ, তীরে স্বজনদের আর্তনাদ

জানা গেছে, গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে ঢাকা থেকে স্বপ্নীল, প্রত্যয় আর মা লক্ষ্মী রানী এই তিনজনে অভিযান ১০ লঞ্চের ডেকে বামনায় আসছিলেন। অগ্নিকাণ্ড ঘটার কিছু সময় ‌আগে স্বপ্নীল হাওলাদারের প্রস্রাবের বেগ হলে সে লঞ্চের পেছনে বাথরুমে যায়। এমন সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্বপ্নীল তখন বাথরুম থেকে বের হয়ে ধোঁয়ার কারণে তার মায়ের কাছে আসতে পারেনি বলে জানায় তার মা। তার মায়ের ধারণা বাথরুমের মধ্যেই স্বপ্নীল দগ্ধ হয়ে গেলে কোনো মতে সেখান থেকে বেরিয়ে নদীতে ঝাঁপ দেয়।

নিহত স্বপ্নীল হাওলাদরের মরদেহ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সমগ্র এলাকাজুড়ে চলে শোকের মাতম। মা লক্ষ্মী রানী ছেলের মরদেহের পাশে বার বার মূর্ছা যাচ্ছিলেন।

আরও পড়ুন: লঞ্চ থেকে লাফিয়ে যেভাবে স্ত্রীসহ প্রাণে বাঁচলেন ইউএনও

এ সময় তিনি তাঁর ছেলেকে হারানোর বর্ণানা দেন, বড় ছেলে প্রস্রাব করতে বাথ রুমে যাওয়ার সময় ছোট ছেলে প্রত্যয়ও দাদার পেছন পেছন কিছু দূরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ছোট ছেলে তার কাছে চলে আসে। আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তিনি বড় ছেলের জন্য লঞ্চে অপেক্ষা করছিলেন। আগুনের লেলিহান শিখা বেড়ে গেলে তিনি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন। তীরে ওঠে অনেক খোঁজাখুঁজি করেও স্বপ্নীলকে তিনি পাননি। পরে ঝালকাঠি হাসপাতালের মর্গে তাঁর মরদেহ শনাক্ত করেন।

শুক্রবার রাত ১২টায় স্বপ্নীল হাওলাদারকে তার বাড়ির শ্মশানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৩টায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০ ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের শিকার হয়।

ট্যাগ: মৃত্যু
সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence