মানুষ প্রধানমন্ত্রীর শপথ বর্জন করেছে: নুর

১৭ ডিসেম্বর ২০২১, ১০:২১ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর পরিচালনায় বিজয় দিবসের শপথ বর্জন করেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুর বলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জনগণকে যে শপথ পাঠ করিয়েছেন, দেশের জনগণ সরকারের সেই শপথ বর্জন করেছে।

আরও পড়ুন: ছাত্রলীগের হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষিকার আবেদন

তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ করছে। সরকারের ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করেছে। স্বাধীনতার ৫০ বছরে এসে একটি স্বৈরাচার সরকার বিজয় উৎসবে জাতির সঙ্গে তামাশা করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার নৈতিক অধিকার কি সরকারের আছে? আমাদের হক নষ্ট করে, আমাদের ওপর গুলি চালিয়ে, জুলুম করে পৈশাচিক উল্লাস করেছে। এদের কোনো নৈতিক ভিত্তি নেই।

আরও পড়ুন: রাকসুর দাবিতে এক কাতারে রাবির সব ছাত্রসংগঠন

নুর আরও বলেন, বর্তমান সরকারের কার্যক্রম পাকিস্তানি শাসকদের বর্বরতাকে অতিক্রম করে গেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার শপথ নেওয়ার আহ্বান জানান নুর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9