দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়েছি: প্রধানমন্ত্রী

১৭ ডিসেম্বর ২০২১, ০৯:৩৭ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছে। জাতির পিতার স্বপ্ন পূরণ করা এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ৫০ বছর আমাদের স্বাধীনতার, আমরা কতদূর এগুতে পেরেছি সেটাই বড় কথা। দারিদ্র্যের হার আমরা ৪০ ভাগ থেকে ২০ ভাগে নামিয়েছি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পড়ুন: জাতিকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রধানমন্ত্রী বলেন, আজকে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো আমরা পৌঁছে দিয়েছি। বাংলাদেশের প্রতিটি গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষকে আমরা বিনা-পয়সায় ঘর দিচ্ছি। এ লক্ষ্য ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারব, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। জাতির পিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আর আমাদের সেটাই লক্ষ্য।

পড়ুন: মেডিকেল শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছে সরকার: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আজকের বাংলাদেশ আমাদের মাথাপিছু আয় ২,৫৫৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যদিও কোভিড-১৯ আমাদের অনেকটা এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু তারপরেও আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণ করে অর্থনীতির চাকাকে সচল রেখেছি।

বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছি। যেটা জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি দিয়েছিলেন সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতি নিয়েই সকলের সাথে বন্ধুত্ব রেখেই আমাদের দেশের উন্নয়নের চাকাকে সচল রেখেছি।

পড়ুন: শীতে করোনা মাথাচারা দিয়ে উঠতে না পারে: প্রধানমন্ত্রী

দেশের অসাম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং তারা পালন করছে। সেটা আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে। আজকে সেটা আমরা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব।

এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আইপিএলে লজ্জার রেকর্ড বুমরাহর
  • ১৩ এপ্রিল ২০২৬