আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

০৯ ডিসেম্বর ২০২১, ১০:২০ AM
দুর্নীতিবিরোধী দিবস আজ

দুর্নীতিবিরোধী দিবস আজ © ফাইল ফটো

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ। বিশ্বে প্রতিবছর এই দিন দিবসটি পালন করা হয়। প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবারও নানান কর্মসূচি গ্রহণ করেছে।

এদিকে, দুদক প্রথমবারের মতো রাজাধানীসহ দেশের আট বিভাগ, ৬৪ জেলা এবং ৪৯৫ উপজেলায় বড় পরিসরে দিবসটি পালন করছে। এ উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কর্মসূচি মধ্যে আজ সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হবে। এরপর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ইংলিশ রোড, ফার্মগেট, মিরপুর-১০, উত্তরার বিমানবন্দর চত্বর, মতিঝিল, যাত্রাবাড়ী ও মুক্তাঙ্গনসহ দেশের জেলা-উপজেলায় মানববন্ধন করা হবে।

যেখানে সরকারি দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, দুদকের প্যানেল আইনজীবী, বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউটসের সদস্যরা, পিকেএসএফের প্রতিনিধি এবং এনজিও ব্যুরোর প্রতিনিধিরা অংশ নেবেন।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিশেষ অতিথি থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। জাতিসংঘ বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে। প্রতি বছর দিবসটি পালিত হলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। এখন সরকারিভাবেও দিবসটি পালন হচ্ছে।

১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬