লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতেন পরিকল্পনামন্ত্রী

০৪ ডিসেম্বর ২০২১, ১০:৩১ AM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © সংগৃহীত

লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার (৩ নভেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলার একটি স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরও জানান, স্কুলের অবস্থা জরাজীর্ণ ছিল। চেয়ার-টেবিল ছিল না। চারদিকে অথৈ পানি, নৌকা না পেলে কাপড় ভিজিয়ে স্কুলে যেতাম।

এখন অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়ে মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা এখন ইউনিফর্ম পরে চমৎকার দালানে লেখাপড়া করে। সেই সঙ্গে যোগাযোগের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অবস্থার এমন পরিবর্তনের সব কৃতিত্ব প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনের নব নির্বাচিত এমপি মো. আবুল হোসেন খানকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close