ভবনে অগ্নিকাণ্ড, স্কুলছাত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

০৩ ডিসেম্বর ২০২১, ০৮:৫১ AM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি ৫ তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সময় ভেতরে আটকে পড়া অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক সন্তানকে বাসায় রেখে অন্য সন্তানকে স্কুল থেকে আনতে যান মা। এ সময় একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভবনের অন্য বাসিন্দাদের কান্নাকাটিতে ছুটে আসেন স্থানীয় জনগণ। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি টিম বাড়ির ভেতরে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভবনের একটি রুমের আসবাবপত্র পুড়ে গেছে।  

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা  ঘটনাস্থলে ছুটে যাই। ভবনের ৪র্থ তলায় তালাবদ্ধ অবস্থায় এক মেয়েকে উদ্ধার করা হয়েছে। সামনের রুমের আসবাবপত্রের কিছু ক্ষতি হলেও মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই আমরা।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close