মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন স্কুলশিক্ষক জ্যোতি

২৯ নভেম্বর ২০২১, ১১:১৫ AM
ফাতেমা তুজ জোহরা জ্যোতি

ফাতেমা তুজ জোহরা জ্যোতি © সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষিকা না ফেরার দেশে চলে গেছেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ফাতেমা তুজ জোহরা জ্যোতি নামে এই শিক্ষক। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চারদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

শাহরাস্তির সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, গত ২৫ নভেম্বর বাসা থেকে স্কুলে যাওয়ার পথে অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন জ্যোতি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান তিনি। শাহরাস্তি পৌরসভার নাওড়া সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন জ্যোতি।

পাঁচ বছর আগে শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেন জ্যোতি। শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে বেশ প্রিয় মানুষ ছিলেন তিনি। সব সময় থাকতেন প্রাণবন্ত এবং হাসিখুশি ছিলেন এই শিক্ষিকা। তার অকাল মৃত্যুতে কর্মস্থল ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে ফাতেমা তুজ জোহরা জ্যোতি স্বামী, এক শিশু সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জানাজা শেষে চাঁদপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে।

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close