এসএসসি পরীক্ষার পর ঘুরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

২৭ নভেম্বর ২০২১, ১০:২৮ AM
নিহত আলাদিন

নিহত আলাদিন © সংগৃহীত

কিশোরগঞ্জে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক স্কুলছাত্র দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে হয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এতে তার দুই বন্ধু আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব-কুলিয়ারচর সংযোগ সড়কে মানিকদী গ্রামে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলাদিন (১৫) ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চুন্নু মিয়ার ছেলে। আহত আকাশ ও হাসিবকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আলাদিন, আকাশ ও হাসিব ভৈরবের গোছামারা গ্রামের তাহমিনা মুসলেউদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। গত মঙ্গলবার তাদের পরীক্ষা শেষ হয়। এরপর তারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, দুই বন্ধুকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ভৈরব-কুলিয়ারচর সংযোগ সড়কের প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সেতুতে ঘুরতে যান আলাদিন। সেতুটি পার হওয়ার সময় আল আমিন বেপরোয়া গতিতে শরীর হেলিয়ে দুলিয়ে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আলাদিন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬