ভিডিও বানাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৬ নভেম্বর ২০২১, ১১:১৩ PM
আলাদিন

আলাদিন © সংগৃহীত

মোটরসাইকেল চালানোর ভিডিও বানাতে গিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) কিশোরগঞ্জের ভৈরব জিল্লুর রহমান সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম আলাদিন (১৭)। সে উপজেলার গোছামারা গ্রামের সৌদি প্রবাসী চুন্নু মিয়ার ছেলে। আলাদিন স্থানীয় তাকমিনা মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মোটরসাইকেল চালানো শেখে আলাদিন। আজ সকালে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এসময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর ভিডিও করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিল্লুর রহমান ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬