ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

২৬ নভেম্বর ২০২১, ০২:২৬ PM
ট্রাকচাপায় তোয়া খাতুন নামে এক স্কুলছাত্রীর নিহত

ট্রাকচাপায় তোয়া খাতুন নামে এক স্কুলছাত্রীর নিহত © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় তোয়া খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর নিহত হয়েছে। মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত তোয়া খাতুন পাবনা সদর উপজেলার দৌগাছি ইউনিয়নের কুড়ুনিয়া গ্রামের মোকাররম মুন্সির মেয়ে। সে কুড়ুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোকাররম মুন্সি, তার স্ত্রী ও মেয়ে তোয়াকে নিয়ে মোটরসাইকেলে পাবনা থেকে কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বালুঘাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে পড়ে যায় তোয়া। এ সময় পেছন থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয় তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শ্যামা প্রসাদ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

মাটিতে পোঁতা হলো ১০ মণ গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
কলাপাড়ায় ইদ্রিস হত্যা, যুবদল নেতা জহিরুলকে বহিষ্কার
  • ০৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে টালমাটাল অর্থনীতি, জরুরি বৈঠকের ডাক দক্ষিণ কোরি…
  • ০৫ মার্চ ২০২৬
আবু সাঈদ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
  • ০৫ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদ…
  • ০৫ মার্চ ২০২৬
ঈদ বোনাসের টাকা নষ্ট না করে কাজে লাগাবেন যেভাবে
  • ০৫ মার্চ ২০২৬