নটরডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

২৫ নভেম্বর ২০২১, ১২:৫৮ PM
নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান © সংগৃহীত

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে নিহতের বাবা শাহ আলম বাদী হয় সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন। ওই মামলায় গাড়িচালক রাসেল খানকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে, বলে ওসি জানান।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

এদিকে এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজও বিক্ষোভ করছেন নটরডেমের শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
সবচেয়ে শক্তিশালী যে দুই অস্ত্র এখনো ব্যবহার করেনি ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
বৈসাবির ছোঁয়ায় মুখর খাগড়াছড়ি, ফুল বিঝুতে রঙিন পাহাড়
  • ১২ এপ্রিল ২০২৬
close