অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

২৫ নভেম্বর ২০২১, ১২:১৮ PM
খালেদা জিয়াকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

খালেদা জিয়াকে নিয়ে যা বললেন তসলিমা নাসরিন © টিডিসি ফটো

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দিয়ে বেগম জিয়ার সুস্থতা কামনা করেন তাসলিমা নাসরিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা নাসরিন লিখেছেন, ‘খালেদা জিয়ার সরকার ১৯৯৪ সালে লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি এ অভিযোগ করে আমার বিরুদ্ধে মামলা করেছিল। গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আমার লেখা লজ্জা, উতল হাওয়া, ক, সেসব অন্ধকার নিষিদ্ধ করেছিল। ছলে বলে কৌশলে আমাকে দেশ থেকে বের করেছিল। দেশে আর প্রবেশ করতে দেয়নি।’

‘তারপরও আমি চাই, খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় শুভাকাঙ্ক্ষীরা, নিয়ে যাক। তারপরও আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close