সেরা করদাতা হলেন আইজিপি

২৪ নভেম্বর ২০২১, ০৮:১৫ PM
ড. বেনজীর আহমেদ

ড. বেনজীর আহমেদ © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। ২০২০-২১ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসেবে তাকে এ সম্মাননায় ভূষিত করে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

আইজিপি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর দেওয়া শুরু করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নে ভিত্তিতে ড. বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে পুরস্কার দেয়। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী।

আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬