কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

২৪ নভেম্বর ২০২১, ০৩:৩৪ PM

© সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। খালাস দেয়া হয়েছে অপর আসামিকে। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।

সাজা পেয়েছেন আসামি মাসুদ ব্যাপারী। যাকে খালাস দেয়া হয়েছে তার নাম শরীফ সরদার।

মামলায় বলা হয়েছে, জাজিরার ওই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করত শরীফ সরদার। বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৯ সালের ২৯ জুন মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে মাসুদ ব্যাপারী।

বিবাদী পক্ষের আইনজীবী রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে আসামি খালাস পাওয়ায় আপিল করার কথা জানিয়েছে মামলার বাদী।

এ ঘটনায় ওই শিক্ষার্থী মাসুদ ও শরীফের নামে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬