হাফ পাসের দাবিতে চট্টগ্রামেও শিক্ষার্থীদের বিক্ষোভ

২৩ নভেম্বর ২০২১, ০৩:৪১ PM
মানববন্ধন ও বিক্ষোভ

মানববন্ধন ও বিক্ষোভ © সংগৃহীত

গণপরিবহনে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ২ নম্বর গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অবশ্যই হাফ ভাড়া নিতে হবে এবং বিভিন্ন শিক্ষার্থীদের সাথে হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সময় গাড়িগুলোতে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটে সেগুলো বন্ধ করতে হবে। গাড়িতে হাফ ভাড়া বাস্তবায়ন ও যৌন হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর জিইসির মোড়ে এসে শেষ হয়। 

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬