প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২২ নভেম্বর ২০২১, ১২:০৭ PM

© ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। রবিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৬তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

রেজিস্ট্রার বলেন, দেশের সার্বিক উন্নয়নে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে অবদান, তার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্তের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তিনি সম্মতি দিলে ডিগ্রিটা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬