ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

১৮ নভেম্বর ২০২১, ০৫:৫২ PM
সাদ্দাম হোসেন আল কাদেরী

সাদ্দাম হোসেন আল কাদেরী © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষকের নাম সাদ্দাম হোসেন আল কাদেরী (৩৫)। তিনি ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

নিহত কাদেরী উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার হাসেম মঞ্জিল বাড়ির সৈয়দুর রহমানের পুত্র। তিনি ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন কাদেরী। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে মৃত্যু হয় কাদেরীর।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬