মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

১২ নভেম্বর ২০২১, ০৪:৪৫ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © ফাইল ছবি

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সমরেন্দ্রনাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী (বিএসসি) শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সিংড়া উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম ব্রিজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেল ব্রিজে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬