বন্ধ হলো ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’

০৮ নভেম্বর ২০২১, ১০:৩৭ PM
দৈনিক আলোকিত বাংলাদেশ

দৈনিক আলোকিত বাংলাদেশ © ফাইল ফটো

‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ আর আপাতত প্রকাশিত হচ্ছে না— এমনটি সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যার ফলে শতাধিক সাংবাদিক এবং কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। পত্রিকাটির প্রধান কার্যালয় রাজধানীর গ্রিন রোডে (১৫১/৭)।

জানা যায়, পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীদের ১১ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এছাড়া আরও জানা যায়, চাকরিচ্যুত এবং অব্যাহতি নেয়া ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ, এমনকি অফিস ভাড়াও বকেয়া রয়েছে বলে অভিযোগ এসেছে।

ভুক্তভোগী একজন সাংবাদিক জানান, ‘গত ৯ মাসের বেতন-ভাতা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে তা দুই মাস পর পর কিস্তিতে দেয়ার কথা বলা হয়েছে।’

তবে এ ব্যাপারে মিডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে পত্রিকাটির  সদ্য সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আনোয়ার বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে পদত্যাগ করেছি। গতকাল বৈঠক হয়েছে জানতে পেরেছি। এর পর জানানো হয়েছে পত্রিকাটি আর বের হবে না। আমি পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার চেষ্টা করেছি। বহু উদ্যোগ নিয়েছি। শেষ পর্যন্ত একটি চক্রের কারণে তা সম্ভব হয়নি।’

ট্যাগ: সংবাদ
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬