ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

০৮ নভেম্বর ২০২১, ১০:১১ AM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে © ফাইল ফটো

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ (৩৫) দুইজনকে আটক করেছে র‌্যাব। রবিবার (৭ নভেম্বর) শায়েস্তাগঞ্জ রেল কলোনি থেকে তাদের আটক করা হয়।

মাসুদুর রহমান শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার লাল মিয়ার ছেলে। আটক অপরজন হলেন একই উপজেলার দক্ষিণ বড়চর এলাকার আব্দুল মালেকের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫)।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি র‌্যাব জানায়, রবিবার দুপুরে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডর মোহাম্মদ নাহিদ হাসান ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল-নোমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ রেল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাসুদুর ও উজ্জ্বলকে আটক এবং তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‌্যাব আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দ আলামতসহ দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence