সড়কে প্রাণ গেল রাজশাহী কলেজ শিক্ষার্থীর

৩০ অক্টোবর ২০২১, ০৯:৩৬ PM
হাফিজুর রহমান সোহেল

হাফিজুর রহমান সোহেল © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) রাজশাহীর দুর্গাপুরের ক্ষিদ্রকাশিপুর এলাকায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম হাফিজুর রহমান সোহেল। নিহত সোহেল দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের বাছের উদ্দিনের ছেলে। সে রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পান বিক্রির জন্য অলীপুর বাজারের পান আড়তে যাচ্ছিলেন সোহেল। এসময় বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক নসিমন চালককে আটক করা হয়েছে।

 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬