ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

১৬ অক্টোবর ২০২১, ০৪:৩১ PM
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে পাথরবোঝাই ট্রাককে একটি যাত্রীবাহী বাস পেছন ধাক্কা দেওয়ার ঘঠনায় ৬ নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬