জাতীয় প্রেস ক্লাবে সব রাজনৈতিক সমাবেশ-কর্মসূচি বন্ধ

১৩ অক্টোবর ২০২১, ১০:০০ PM
জাতীয় প্রেসক্লাব

জাতীয় প্রেসক্লাব © ফাইল ফটো

জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ থাকবে। বুধবার (১৩ অক্টোবর) ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্ব আজ ব্যবস্থাপনা কমিটির সভায় ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তে বলা হয়, আলোচনা সভা, সেমিনারের নামে কোনো দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না। জিহাদ স্মৃতি পরিষদ, জিয়া পরিষদ—যেকোনো দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি ভবিষ্যতে বন্ধ থাকবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়। কমিটি এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করে সার্বিক সহযোগিতা কামনা করেছে।

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence