হাসপাতালে ভর্তি বেগম জিয়া

১২ অক্টোবর ২০২১, ০৫:৫৭ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ।

এর আগে, গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিয়মিত চেকআপের অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া।

বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছেন বিএনপি চেয়ারপারসন। শরীরে তাপমাত্রাও আছে কিছুটা। এভারকেয়ারে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড উনার সব কিছু পর্যালোচনা করবেন। বোর্ড তাকে দেখবেন, এর পর জানানো হবে ম্যাডামের সর্বশেষ অবস্থা।

এদিকে, গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬