নারায়ণগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

১১ অক্টোবর ২০২১, ০১:১৬ PM

© প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের চাপায় জুনায়েদ হোসেন (১২) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পানাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত জুনায়েদের মামা মোহাম্মদ নুরনবী (২৫)।

নিহত জুনায়েদ হোসেন উপজেলার গোপেরবাগ এলাকার ইউসুফ আলীর ছেলে এবং সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মামার সঙ্গে বাইসাইকেলে আদপুরবাজার থেকে নানা বাড়ি রাইজদিয়া যাচ্ছিল জুনায়েদ। পথে পানাম দুলালপুর এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক পিছন দিক থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি হাফিজুর।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬