সড়ক পার হতে গিয়ে প্রাইভেটকার চাপায় স্কুল ছাত্র নিহত

২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৫ PM
নান্দাইলে সড়ক পার হতে গিয়ে প্রাইভেটকার চাপায় স্কুল ছাত্র নিহত

নান্দাইলে সড়ক পার হতে গিয়ে প্রাইভেটকার চাপায় স্কুল ছাত্র নিহত © টিডিসি ফটো

ময়মনসিংহের নান্দাইলে সড়ক পার হতে গিয়ে প্রাইভেটকার চাপায় মোস্তাকিম আহম্মেদ পূর্ণ (০৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মোস্তাকিম আহম্মেদ পূর্ণ নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দরিল্লাহ গ্রামের হাবিবুল্লাহর ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কের পূর্ব দরিল্লাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, আত্মীয় বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে বুধবার দুপুর ১টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কের পূর্ব দরিল্লাহ এলাকায় সড়ক পার হওয়ার সময় তাড়াইলের দিক থেকে আসা একটি লাল রংয়ের প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুতর আহত হয় শিশু পূর্ণ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) উবাইদুর রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক প্রাইভেটকারটি আটক করে থানায় আনা হলেও চালক পালিয়ে গেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬