নুরুল হকের নতুন দলে যোগ দিচ্ছেন রেজা কিবরিয়া

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৭ AM
নুরুল হক নুর ও ড. রেজা কিবরিয়া

নুরুল হক নুর ও ড. রেজা কিবরিয়া © ফাইল ফটো

আত্মপ্রকাশের অপেক্ষায় থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দলে আহবায়ক হিসেবে যোগ দিতে যাচ্ছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। আগামী ২৮ অথবা ৩০ সেপ্টেম্বর নতুন এ দলের ঘোষণা আসতে পারে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) নতুন এ দলের একটি খসড়া কমিটি তৈরি হয়েছে বলে সূত্র জানিয়েছে। ওই কমিটিতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী উপদেষ্টা হিসেবে রয়েছেন। আর নুর রয়েছেন সদস্য সচিব ও মুখপাত্র হিসেবে।

যদিও এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছু জানাননি রেজা কিবরিয়া। তিনি বলেন, নুরদের সঙ্গে আমি আমি অনেকদিন ধরেই কাজ করছি। তাদের চিন্তা পজিটিভ। দল ছোট হলেও জনসমর্থনে তারা অনেক বড়।

এ প্রসঙ্গে নুরুল হক বলেন, সভাপতি বা দলীয় প্রধান কে হবেন সেটি এখনো ঠিক হয়নি। রেজা কিবরিয়া সাহেব কাজ করছেন। প্যারালালি আরও অনেকের নাম আছে। ঘরোয়াভাবে মিটিং করছি। নিজেদের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করছি।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬