আখেরি চাহার সোম্বা ৬ অক্টোবর

০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩ PM

© ফাইল ছবি

দেশের আকাশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সফর ৬ অক্টোবর বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান।

সভায় পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ইসলামিক ফাউন্ডেশন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস এম মাহফুজুল হক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব গাজী উদ্দিন মোহাম্মদ মুনীর, প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহা. নেছার উদ্দিন জুয়েল প্রমুখ।

১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬